এটা কার বাচ্চা ?', প্রথমবার মা হওয়ার অভিজ্ঞতা ভাগ করলেন অভিনেত্রী মধুবনী...... link- https://xpshort.com/6Ek9A8QAvM
প্রথমবারের জন্য মা হয়েছেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। স্বামী রাজার সঙ্গে তাঁদের প্রথম পুত্র সন্তান 'কেশব'-কে পরিবারে স্বাগত জানিয়েছেন তিনি। এবার নিজের মাতৃত্ব নিয়ে অভিজ্ঞতা ভাগ করে নিলেন তিনি । সদ্য মা হয়েছেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। স্বামী রাজার সঙ্গে আলোচনা করে নিজেদের পুত্র সন্তানের নাম 'কেশব' রেখেছেন তাঁরা।মা হওয়ার পর যে একধাক্কায় তাঁর জীবনটা পুরোপুরি বদলে গেছে সেকথা নিজেই জানালেন ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। স্টার জলসা চ্যানেলে 'ভালোবাসা ডট কম ' ধারাবাহিকে 'ওম তোড়া ' হয়ে যে যাত্রা শুরু করেছিলেন রাজা ও মধুবনী বাস্তবে সেই যাত্রা যে আরও স্বপ্নীল হয়ে উঠলো তাঁদের প্রথম সন্তান জন্মানোর মাধ্যমে তা বলাই বাহুল্য। এই প্রসঙ্গে আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন,'কেশব আমার অনেক অভ্যাস বদলে দিয়েছে। রাজাকে তো প্রায় পুরোটাই পাল্টে দিয়েছে। এখন আমার সারাদিনের ধ্যান জ্ঞান ওই একরত্তিটার ওপরেই। ওর পরিচর্যার যেন কোনও খামতি না থাকে সেই খেয়াল রাখতে হয়। যদি বা আমার কেশবকে ঘড়ির কাঁটা ধরে ওষুধ খাওয়াতে সামান্য দেরি হয় রাজা রীতিমতো বকুনি দেয় আমাকে।...